Sunday, June 14, 2026

প্রশান্ত কিশোরের ওপর হামলার আশঙ্কা, রাজ্য দিচ্ছে Z-নিরাপত্তা

Date:

Share post:

ভোট-বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের উপর হামলা হতে পারে৷ সেই আশঙ্কায় পিকে-কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য।

নির্ভরযোগ্য সূত্রে খবর, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে খবর আছে, ভোটের আগেই বিরোধীদের টার্গেট হতে পারেন প্রশান্ত কিশোর। তাঁর ওপর হামলা হতে পারে৷ এই খবরের পরই এই ভোট-বিশেষজ্ঞকে জেড- স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত৷ জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি এই সম্পর্কিত নির্দেশিকাও জারি করা হয়েছে।
লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর পরিস্থিতি সামাল দিতে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস। পিকে দায়িত্ব নিয়েই তৃণমূলের নেতা-মন্ত্রীদের কার্যত ‘হোম-ওয়ার্ক’ দিতে শুরু করেন৷ এর ফল মেলে তিন উপ-নির্বাচনে৷

জনসংযোগ বাড়াতে পিকে-র ‘ব্রেন-চাইল্ড’ ‘দিদিকে বলো’ কর্মসূচি রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে৷ সব মিলিয়ে তৃণমূলের হারানো জমি ফিরে আসার ইঙ্গিতও দেখা দিয়েছে৷ প্রশান্ত কিশোরকেই এর কৃতিত্ব দিচ্ছে সাধারন মানুষ এবং তৃণমূল শিবির। পুলিশ সূত্রে খবর, নানা মহল থেকে বহু রকমের খবর আসার পরই পিকে-কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...