Wednesday, June 10, 2026

এনপিআর হবেই, এনসিপি ও কংগ্রেসের বিরোধিতা উড়িয়ে সাফ জানালেন উদ্ধব

Date:

Share post:

সরকারি স্তরে ঘোষণার পরও লাগাতার বিরোধিতা চালিয়ে যাচ্ছিল মহারাষ্ট্রে শাসক জোটের দুই শরিক এনসিপি ও কংগ্রেস। এর মধ্যেই এবার শিবসেনা প্রধান তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন মহারাষ্ট্রে এনপিআর হবেই। কারণ এটি আদতে জনগণনা প্রক্রিয়ারই অংশ। উদ্ধবের কথায়, জনগণনা সংক্রান্ত কাজে কারুর ক্ষতি বা সমস্যা হওয়ার কথাই নয়। প্রতি দশ বছর পরপর হয় এটি। ফলে এনপিআর নিয়ে বিরোধিতার কোনও মানেই হয় না। উদ্ধব আরও বলেন, আমরা সিএএ সমর্থন করি। এতে ভারতীয় নাগরিকদের কোনও সমস্যা হওয়ার প্রশ্ন নেই। শুধুমাত্র এনআরসিতে আমাদের আপত্তি। তবে কেন্দ্র যখন বলেছে দেশে এনআরসি হচ্ছে না, তখন এটা নিয়ে এখন তর্ক-বিতর্ক অর্থহীন।

মহারাষ্ট্রে জোট শরিক শিবসেনার অবস্থান ও মুখ্যমন্ত্রী উদ্ধবের প্রকাশ্যে এই মন্তব্যের পর হতাশ এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। মহারাষ্ট্রে জোট সরকার গঠনে পাওয়ারের বড় অবদান আছে। কিন্তু উদ্ধব এখন যেভাবে নাগরিকত্ব ইস্যুতে বাকি দুই শরিক দলের ঘোষিত অবস্থানের বিপরীত মেরুতে হাঁটছেন তাতে প্রবল অস্বস্তিতে রাজ্যের এনসিপি ও কংগ্রেসের মন্ত্রীরা। জোটের ফাটল লঘু করতে মুখরক্ষায় শারদ পাওয়ার বলেছেন, তিনি আশাবাদী যে উদ্ধবকে বোঝাতে পারবেন।

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...