Thursday, March 19, 2026

“জননেতাকে সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না”, শোভনের পোস্টার নিয়ে আপ্লুত বৈশাখী!

Date:

Share post:

“শোভনবাবুকে মানুষ যে কতটা ভালবাসে, এই ঘটনা সেটার প্রভাব। ভাল লাগছে এটা দেখে। দল বুঝি না, কিন্তু পোস্টার লাগানোর ক্ষেত্রে তো কোনও না কোনও কর্মী থাকেন, নেতারা তো পোস্টার লাগান না, সুতরাং কর্মীদের কাছে এখনও যে উনি আস্থাভাজন, সেটাই বড় প্রাপ্তি শোভনের।

যাঁরাই করে থাকুন না কেন, তাঁরা শোভনকে সক্রিয় রাজনীতিতে দেখতে চান’’। গোটা দক্ষিণ কলকাতাজুড়ে পদ্ম প্রতীকে প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন তাঁর বিশেষ বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়, এই ঘটনায় বৈশাখীদেবী এতটাই আপ্লুত যে, রাস্তায় বেরিয়ে শোভনের নামে পোস্টার দেখতে চান। তাঁর কথায়, “নিজে এখনও রাস্তায় বেরিয়ে শোভনের পোস্টার দেখিনি। রাস্তায় বেরিয়ে দেখব পোস্টার। মোবাইলে ছবিতে দেখলাম। একসময়ের ওর হোয়াটস অ্যাপের ডিপি-র ছবিটা ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলিতে”।

তিনিবআরও বললেন, ‘‘কলকাতার মেয়র হিসেবে শোভনবাবুর জনপ্রিয়তা আমি আজও অনুভব করি। লোকে এখনও ওনাকে মেয়রসাহেব বলেও ডাকেন। উনি তখন সন্ন্যাসী রাজার মতো বলেন যে আমি আর মেয়র নই, মেয়র হতে চাই না। কিন্তু ওনার ছবি মানুষের মনে অমলিন হয়ে রয়েছে”।

পুরভোটে কি বিজেপির হয়েই লড়ছেন, বিজেপির মেয়র পদপ্রার্থী হচ্ছেন শোভন? জবাবে বৈশাখী বললেন, “এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানি না। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে, কথা হয় বলেও জানি। তৃণমূলের লোকজনের সঙ্গেও কথা হয় বলে শুনেছি। তবে কোনও দলীয় রাজনীতি নিয়ে কথা হয় না, এটুকু বলতে পারি। এই ঘটনায় আর একটা কথা খুব মনে হচ্ছে, জননেতাকে কোনও সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না।”

spot_img

Related articles

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...