Monday, March 23, 2026

প্রকাশ্যে একসঙ্গে নগ্ন করে মহিলাদের মেডিক্যাল চেকআপ, চাঞ্চল্য গুজরাতে

Date:

Share post:

ফের আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। এবারও ঘটনাস্থল সেই গুজরাত ৷ প্রকাশ্যে একসঙ্গে নগ্ন করে কর্মচারীদের মেডিক্যাল চেকআপের অভিযোগ উঠল খোদ সুরাত কর্পোরেশনের বিরুদ্ধে ৷

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার । সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্মচারী সংগঠন অভিযোগ জানিয়েছে, সুরাতের মিউনিসিপ্যাল কর্পোরেশনে মহিলা ট্রেনি ক্লার্কদের বাধ্যতামূলক ফিটনেস ও মেডিক্যাল টেস্টের নামে অশালীন ও অস্বস্তিকর অভিজ্ঞতার সামনে পরতে হয় ৷ অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষার সময় একঘরে একসঙ্গে জোর করে মহিলাদের নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য করা হয় ৷এমনকি সেখানে ছিল না মহিলাদের জন্য কোনও ন্যূনতম গোপনীয়তার ব্যবস্থা ৷ যে ঘরে এই পরীক্ষা চলছিল সেখানে ছিল না কোনও পাকাপোক্ত দরজাও ৷ শুধুমাত্র ছিল একটি পর্দা ৷অবিবাহিত মহিলা কর্মচারীদের পরীক্ষার সময় প্রচুর ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করা হয় । এমনই অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে ৷ তাদের থেকে জানতে চাওয়া হয় এর আগে কখনও গর্ভবতী হয়েছেন কিনা ৷ এমনকী মহিলাদের বিতর্কিত টু-ফিঙ্গার টেস্টও করা হয় বলে অভিযোগ ৷

এক এক করে ডেকে টেস্টের বদলে, একসঙ্গে সার বেঁধে দাঁড় করিয়ে সবাইকে জামাকাপড় খুলতে বাধ্য করা হয় ৷ একসঙ্গে ১০ জন মহিলাকে উলঙ্গ করে চেক আপ করছিলেন চিকিৎসক ৷ এই ঘটনা সামনে আসতেই ফের বিতর্কের ঝড় ওঠে৷ কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ শেখ অভিযোগ করেছেন , তিন বছর প্রবেশনের সময় পূর্ণ করে স্থায়ীভাবে চাকরিতে থাকতে গেলে মেডিক্যাল টেস্ট বাধ্যতামূলক হলেও মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার এমন পদ্ধতি অত্যন্ত আপত্তিকর ৷ গর্ভবতী কিনা জানতে যে মেডিক্যাল উপায় নেওয়া হয়েছে তাঁর বিরোধিতা করছি ৷অভিযোগ পেয়ে মেয়র জগদীশ পটেল দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটিও গড়া হয়েছে, যারা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে ৷

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...