Tuesday, March 31, 2026

অসমে চূড়়ান্ত এনআরসি তালিকা থেকে ‘অবৈধ’ বা ‘অযোগ্য’ ব্যক্তিদের খোঁজার কাজ শুরু

Date:

Share post:

অসমের চূড়়ান্ত এনআরসি তালিকা থেকে ‘অবৈধ’ বা ‘অযোগ্য’ ব্যক্তিদের খোঁজার কাজ শুরু হল। এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পরেছে । তবে কেন ফের ‘অবৈধ’ খোঁজার এই প্রক্রিয়া ? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ।
জানা গিয়েছে, গত বছরের অগস্ট মাসে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হয় । কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সমীক্ষার মাধ্যমে তালিকায় থাকা ‘বিদেশি’-দের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। ভারতের রেজিস্টার জেনারেলকে তালিকা পাঠানোর আগে অসম এনআরসি কর্তৃপক্ষ তাই ঝাড়াই-বাছাই করছেন।
অসম এনআরসির নতুন সমন্বয়ক হিরেশ দেবশর্মা রাজ্যের ৩৩টি জেলার ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছেন, চূড়ান্ত তালিকায় ঢুকে পড়া অযোগ্যদের অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে।
যদিও একটি সূত্র বলছে, গত অগস্টে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের আগেই এই প্রক্রিয়া সেরে ফেলা হয়েছিল। ফের কী কারণে একই উদ্যোগ নেওয়া হয়েছে, তা অজানা।
জানা গিয়েছে, মূলত পরীক্ষা করা হবে সেগুলি হল সন্দেহভাজন ভোটার (ডিভি), ঘোষিত বিদেশি (ডিএফ), ফরেনার্স ট্রাইব্যুনাল (পিএফটি)-এ বিচারাধীন এবং ডিভি, ডিএফ এবং পিএফটি-র উত্তরসূরিদের বিচারাধীন মামলা রয়েছে কিনা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...