Thursday, March 19, 2026

বাংলা ধারাবাহিকে বাংলা সাব টাইটেল! অবাককাণ্ড বিনোদন বাক্সে

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলা ধারাবাহিক। চলছে একটি বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলে। চ্যানেল কর্তাদের দাবি, ধারাবাহিকটি যথেষ্ট জনপ্রিয় এবং তার জিআরপি-ও নাকি বেশ ভালোই। তবে, সম্প্রতি একটি অভিনব বিষয় দেখা যাচ্ছে এই সিরিয়ালে- তা হল বাংলা সাব টাইটেল। অবাক লাগছে তো! বাংলা ধারাবাহিকে বাংলা সাব টাইটেল কেন? শুধু চরিত্রগুলির সংলাপই নয়, মিউজিকের সময় স্ক্রিনে লেখা থাকছে (আবহ সংঙ্গীত)।

কিন্তু এই অভিনবত্বের কারণ কী? ‘নেতাজি’ টিম সূত্রে খবর, শুনতে যাঁদের সমস্যা, তাঁদের জন্যই এই উদ্যোগ। নেতাজির মতো মানুষের জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিকটিকে যতটা সম্ভব ইতিহাস নির্ভর করার চেষ্টা করা হচ্ছে। আর সেই তথ্য সমৃদ্ধ কাহিনি সব দর্শকদের কাছে পৌঁছে দিতেই বাংলা সাব টাইটেলের ব্যবস্থা।

এবার কী অন্য সিরিয়ালেও এই রীতি চালু হবে? টেলিউডে এই নিয়ে জোর জল্পনা। বাংলা সাব টাইটেলের জোরে ‘নেতাজি’-র জনপ্রিয়তা না কি বেড়েছে কয়েকগুণ। যদিও একথা মানতে নারাজ টিম ‘নেতাজি’। তাদের মতে, কাহিনি, অভিনয় ও স্ক্রিপ্টের জন্যেই বাড়ছে সিরিয়ালে জিআরপি। বাংলা সাব টাইটেলের বিষয়টি “জাস্ট দ্য চেরি অন দ্য কেক”।

আরও পড়ুন-করন জোহরের সঙ্গে দীর্ঘ বৈঠক, বড় পর্দায় মহারাজের বায়োপিক তাহলে চূড়ান্ত?

spot_img

Related articles

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...