Thursday, March 19, 2026

সবরমতী আশ্রমের ভিজিটরস বুকে গান্ধীজি অথবা আশ্রম নিয়ে একটি কথাও লিখলেন না ট্রাম্প !

Date:

Share post:

প্রথম ভারত সফরে এসে গুজরাতের মাটিতে পা রাখামাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গিয়েছিলেন জাতির জনকের স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে। সেখানে গিয়ে প্রথা মেনেই শ্রদ্ধা জানানো, চরকা কাটা, আশ্রম ঘুরে দেখার পর্ব ট্রাম্প শেষ করলেন যথাযথভাবেই। কিন্তু শেষমুহূ্র্তে উসকে দিলেন ছোট্ট বিতর্ক। সবরমতীর ভিজিটরস বুকে গান্ধীজি অথবা আশ্রম নিয়ে একটি কথাও লিখলেন না মার্কিন প্রেসিডেন্ট। বরং সেই পাতাও প্রায় ভরিয়ে দিলেন মোদির প্রশংসায়।
সোমবার দুপুর ১২টা নাগাদ আহমেদাবাদের বিমানবন্দর থেকে সোজা সবরমতীর আশ্রমে পৌঁছে যান মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া। সঙ্গে ছিলেন মোদি। সেখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দু’দেশের রাষ্ট্রনেতা। এরপর ভিতরের ঘরে গিয়ে আশ্রমের প্রথা মেনে, মাটিতে বসে সেখানকার কর্মীদের সাহায্যে চরকা কাটেন ট্রাম্প, মেলানিয়া। প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে তাঁদের সেই কাজে উৎসাহ দেন। এরপর তাঁদের আশ্রম ঘুরে দেখান মোদি।বেরনোর সময়ে ভিজিটরস বুকে কিছু না কিছু লেখাই প্রথা সবরমতী আশ্রমের। ট্রাম্প চেয়ারে বসে, টেবিলে রাখা খাতায় বেশ কিছুক্ষণ ধরে লিখলেনও। কী লেখেন তিনি, সেদিকে উৎসাহ ছিল আশ্রম কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষ, সকলেরই। দেখা গেল, সুন্দর হস্তাক্ষরে তিনি লিখেছেন শুধুই মোদির কথা। লিখেছেন, “আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি, অশেষ ধন্যবাদ। দারুণ সফর!” একটি শব্দও নেই গান্ধীজি অথবা আশ্রম সংক্রান্ত।

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...