Friday, June 26, 2026

ডাক্তারবাবু হেরে হেরে হারাধন হয়ে গিয়েছে! সূর্যকান্তকে বেনজির আক্রমণ দিলীপের

Date:

Share post:

এবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “আমি দেখলাম সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। দিল্লিতে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নাকি আরএসএস-এর লোকেরা করছে। কিন্তু যে গুলি চালিয়েছে তার নাম বলিউডের অভিনেতা শাহরুখের নামে। আর বোরখা পড়ে কিছু মহিলা ইট-পাথর ছুঁড়ছে। এরা কীভাবে আরএসএস হয় আমার অন্তত জানা নেই।”

এরপর দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে সূর্যকান্ত মিশ্রকে আক্রমণ করে বলেন, “আসলে ডাক্তারবাবুর মাথা খারাপ হয়ে গেছে। উনি হেরে হেরে হারাধন হয়ে গেছেন। তাই ভুলভাল বকছেন।”

এদিন বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই জানিয়েছে আগামী দিনে চাকরির জন্য তারা দিল্লিতে যাবে। একইসঙ্গে বিরোধী আন্দোলন করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ডিওয়াইএফআই কোথায়? ওদের তো খুঁজেই পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে তো চাকরি নেই। তাই দিল্লি যাচ্ছে।”

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...