Friday, June 26, 2026

দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে মোদি-ট্রাম্পের যৌথ বিবৃতি

Date:

Share post:

হায়দরাবাদ হাউসে মঙ্গলবার ভারত-মার্কিন উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে একান্তে কথা বলেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। এরপর মূল বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত যৌথ বিবৃতি দেন দুই রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী মোদি বলেন, ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর এই সফর দুদেশের সম্পর্ককে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরও মজবুত হবে। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভারত সফরকে এক অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। বলেন, মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানটি দুর্দান্ত হয়েছে। এটি আয়োজনের জন্য আমি প্রধানমন্ত্রীর মোদির কাছে কৃতজ্ঞ। এই অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি আমার কাছে অবিশ্বাস্য। ভারতের মানুষের প্রতি আমার ভালোবাসা। এই অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...