Saturday, June 27, 2026

আমি সন্ত্রাসবাদী! টুইটারে ‘ব্যথিত’ কপিল মিশ্র

Date:

Share post:

‘‘যারা আফজল গুরুকে সন্ত্রাসবাদী বলে মনে করে না, তাঁরা আমাকে বলছে সন্ত্রাসবাদী।’’ রাজধানীর অশান্ত পরিস্থিতিতে  কপিল মিশ্রকে দায়ী করায় এই প্রতিক্রিয়া দিলেন তিনি। বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন বিজেপি নেতা।

দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারের সময় একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেন কপিল মিশ্র। শাহিনবাগকে তিনি বলেছিলেন ‘মিনি পাকিস্তান’। তাঁর মন্তব্যকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে মনে করেছে নির্বাচন কমিশন। এমনকী  ৪৮ ঘণ্টা তাঁর প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এদিনের টুইটে তিনি আরও লেখেন, “যারা ইয়াকুব মেমন, উমর খালিদ এবং শারজিল ইমামের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল। তাঁদের মুক্তি দিতে বলেছিল, তারাই এখন চাইছে কপিল মিশ্রকে গ্রেফতার করা হোক। শাহিনবাগের মাধ্যমে আমাদের দেশে পাকিস্তান তৈরি হয়েছে। দিল্লির শাহিনবাগ, চাঁদবাগ ও ইন্দ্রলোক অঞ্চলে তৈরি হয়েছে মিনি পাকিস্তান। ওই সব জায়গায় আইন-শৃঙ্খলা নেই। পাকিস্তানি দাঙ্গাবাজরা রাস্তাগুলো দখল করে নিয়েছে।’’

আরও পড়ুন-মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...