Thursday, March 26, 2026

শাহি-সভায় মুসলিমদের আসতে হবে ‘ফেজ-টুপি’ মাথায়, বেনজির ফতোয়া বঙ্গ-বিজেপির

Date:

Share post:

বাংলার মুসলিমরাও যে CAA-কে সমর্থন করছেন, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে তা দেখাতে বেনজির ফতোয়া জারি করেছে বঙ্গ-বিজেপি৷ রাজ্য নেতৃত্বের নির্দেশ, আগামী ১ মার্চ শহিদ মিনারে শাহি-সভায় দলের সব মুসলিম কর্মী- সমর্থকদের ফেজ টুপি পরে আসতে হবে৷ যাতে মঞ্চে বসেই শাহ-নাড্ডা দেখতে পান বাংলার মুসলিমরা CAA-সমর্থক৷ এবং তারা বিজেপিকেই নিজেদের দল মনে করেন৷
তবে বঙ্গ-বিজেপি ধন্দেও আছে৷ দিল্লির এই হিংসা-পরিস্থিতিতে অমিত শাহ আসবেন তো? রাজ্য নেতারা অবশ্য মনে করছেন, এখনও হাতে সময় আছে।, ততদিনে দিল্লির হিংসা বন্ধ হয়ে যাবে।

আগামী ১ মার্চ শহিদ মিনারে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহিদ মিনারে অমিত শাহের সভায় ১ লক্ষ লোক আনার টার্গেট বঙ্গ- বিজেপি’র৷ এই সমাবেশকে CAA-র সমর্থনে ‘ঐতিহাসিক সভা’-য় পরিণত করতে চাইছে রাজ্য বিজেপি৷ গেরুয়া শিবির চাইছে, এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে CAA ও NRC-কে সমর্থন করে, তা শাহকে দেখিয়ে দেওয়া৷ নাড্ডা ও শাহ-র সভা বলে কথা, তাই সংখ্যার শক্তি দেখাতে ঝাঁপিয়েছেন বিজেপি নেতারা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থেকে আনা হবে লোক। ওই দিন শহরের তিনটি দিক থেকে মিছিল আসবে শহিদ মিনারে। শাহি-সভার অনুমতি পুলিস দিলেও বলে দিয়েছে, পরীক্ষা চলাকালীন যা যা নিয়ম রয়েছে, সে সব নিয়ম মানতে হবে বিজেপিকে।

CAA-NRC-র বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পর কর্মসূচির পাল্টা কলকাতায় নাগরকিত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দনযাত্রা করেছে বিজেপি। অভিনন্দনযাত্রায় সামিল হয়েছিলেন জেপি নাড্ডা। এবার শহরে আসছেন একসঙ্গে শাহ-নাড্ডা৷ তাই নিজেদের “ক্ষমতা ও শক্তি” দেখাতে মরিয়া বাংলার গেরুয়া ব্রিগেড৷

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

Related articles

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে একটি ধর্ষণের মামলার রায় দেয় আদালত। বৃহস্পতিবার...

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী...