Thursday, March 26, 2026

কলকাতার স্ট্রিট ফুড দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ, দাবি ডেপুটি মেয়রের

Date:

Share post:

কলকাতা শহরের স্ট্রিট ফুড নিরাপদে খেতে পারেন। কারণ, এখন এই খাবারগুলি ওনেক বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিষ্কার।
স্ট্রিট ফুড নিয়ে কলকাতা পুরসভার এক সমীক্ষায় এমনই জানানো হয়েছে।

কলকাতার স্ট্রিট ফুড নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (‌‌WHO)‌, রাজ্য স্বাস্থ্য এবং পুর স্বাস্থ্য দফতর যৌথভাবে এক সমীক্ষা চালায়। সেই সমীক্ষার রিপোর্ট নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর, পুর স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (‌স্বাস্থ্য)‌ অতীন ঘোষ। এই বৈঠকে ছিলেন WHO-এর প্রোজেক্ট কো–অর্ডিনেটর ইন্দিরা চক্রবর্তী।

ডেপুটি মেয়র জানান, অন্যান্য রাজ্যের স্ট্রিট ফুডের থেকে কলকাতার স্ট্রিট ফুড অনেক বেশি নিরাপদ। সমীক্ষা রিপোর্টই তাই বলছে। একশো শতাংশ নিরাপদ না হলেও এখন রাস্তার খাবারের মান বেড়েছে। এই অর্থনৈতিক অবস্থায় যতটা সচেতন থাকা সম্ভব, কলকাতার রাস্তার খাবার ততটাই সুরক্ষিত। রাস্তার খাবারকে স্বাস্থ্য সম্মত করে তুলতে পুরসভার ফুড সেফটি অফিসারদের নিয়ে ১৬টি মোবাইল দল তৈরি করা হয়েছে। ১৬টি জোনে ভাগ করে অভিযান চালানো হয়। মোবাইল সার্ভে করা হচ্ছে বলেও জানান অতীন ঘোষ।

আরও পড়ুন-শাহি-সভায় মুসলিমদের আসতে হবে ‘ফেজ-টুপি’ মাথায়, বেনজির ফতোয়া বঙ্গ-বিজেপির

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...