Thursday, March 26, 2026

আন্তর্জাতিক নারীদিবসে পুরুলিয়ার আনন্দময়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতি পাচ্ছে স্বীকৃতি

Date:

Share post:

কখনও মাশরুম চাষ। আবার জৈবসার প্রয়োগ করে সবজি চাষ করছেন কখনও। কখনও তারা ব্যস্ত থাকেন সরকারি অফিসের কর্মচারীদের জন্য ন্যয্য মূলে স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার তৈরি নিয়ে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোটদের জন্য পুষ্টিকর লাড্ডু তৈরির কাজও করেন কেউ কেউ ।সন্ধ্যা কুইরি, সুলতানা খাতুন, অষ্টমী বাউরি, নুরজাহান খাতুন- সবাই জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন নিরন্তর । শুধু নিজেদের পরিবারে স্বাচ্ছন্দ্য আনাই নয়, পুরুলিয়ার পাড়া ব্লকের প্রায় আড়াই হাজার মহিলাকে স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন ওঁরা। এরই স্বীকৃতিতে এ বছর আন্তর্জাতিক নারীদিবসে আনন্দময়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতির সদস্যাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। এই পুরস্কার তাদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছে মন্ত্রক।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...