Saturday, April 4, 2026

“দিল্লিতে ৮৪-র হিংসা যেন ফিরে না আসে”, উস্কানিমূলক মন্তব্যে এফআইআরের পরামর্শ দিয়ে মত আদালতের

Date:

Share post:

দিল্লির হিংসা নিয়ে সরকারকে কড়া ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের। হিংসা ছড়ানোয় যাঁদের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে একটি মামলা দায়ের করেন হর্ষ মান্দা। সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টে বলা হয়, ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার মতো পরিস্থিতির যেন ফের না হয়। আদালতের মতে, এই পরিস্থিতিতে দিল্লিবাসীকে জেড পর্যায়ের নিরাপত্তা দেওয়া উচিত।

বুধবারের শুনানিতে দিল্লি হাইকোর্ট বলে, যে ৩ বিজেপি নেতা উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন তাদের বিরুদ্ধ এফআইআর দায়ের করা উচিত।

পাশাপাশি, বিচারপতিরা দিল্লির ডেপুটি কমিশনার রাজেশ দেও-র কাছে জানতে চান, বিজেপি নেতা কপিল শর্মার উস্কানিমূলক ভিডিও দেখেছেন কি না! হিংসার ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আদালতে আবেদন হর্ষ মান্দা। উপদ্রুত এলাকায় সেনা নামানো এবং হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত বেঞ্চে সেই মামলা শুনানি হয়। পরে দিল্লি পুলিশের হয়ে হাইকোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেটা। তাঁকেই বিচারপতিরা বলেন, উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য তিন বিজেপি নেতার বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনারকে এফআইআর করার পরামর্শ দেওয়া হোক।

আরও পড়ুন-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, দিল্লির হিংসার বলি এখনও পর্যন্ত ২৪, খোলা হল হেল্প লাইন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...