Thursday, March 26, 2026

“দিল্লি-হিংসার প্রতিবাদ করে শাহের সঙ্গে বৈঠক বাতিল করুন!” মমতাকে বার্তা অধীরের

Date:

Share post:

“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অযোগ্যতা এবং ব্যর্থতার জন্যই দিল্লির হিংসায় এত মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ আহত৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শাহের সঙ্গে বৈঠক বাতিল করা। বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিই ধর্মনিরপেক্ষতার প্রতীক হন, তবে এই বৈঠক উনি বাতিল করুন।”

দিল্লির হিংসার প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুরোধ করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি।

শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও চার মুখ্যমন্ত্রী ৷ মূল বৈঠকের আগে বা পরে শাহ-মমতা একান্ত বৈঠক হবে কি’না, তা এখনও জানা যায়নি৷

অমিত শাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সমালোচনা করে অধীর চৌধুরি বৃহস্পতিবার বলেছেন, “দিল্লি জ্বলছে, দেশজুড়ে এখন দিল্লির হিংসাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লিতে কাজ করতে আসা বাংলার মানুষও রাজধানী ছেড়ে পালাচ্ছে। এমন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ওডিশায় রয়েছেন। দিল্লির ষড়যন্ত্র নিয়ে মুখ খুলছেন না। দিল্লি নিয়ে নিন্দা করছেন না। দিল্লির হিংসার সময় এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতে বসে থাকলেন”।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি পুরী যান। সেখানে জগন্নাথ মন্দিরে পুজো দেন। শুক্রবার শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। ওদিকে ভুবনেশ্বর- বৈঠকের পর রবিবার BJP-র কর্মসূচিতে যোগ দিতে অমিত শাহ আসবেন কলকাতায়৷

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...