Saturday, April 4, 2026

দলের সাপোর্ট পাননি তাপস, তাতেই আরও ভেঙে পড়েন : বিস্ফোরক শতাব্দী

Date:

Share post:

অবশেষে প্রয়াত তাপস পালকে নিয়ে মুখ খুললেন সহকর্মী বন্ধু শতাব্দী রায়। “আনন্দলোক” পত্রিকায় তাপস স্মরণ সংখ্যায় তাঁর দীর্ঘ আবেগতাড়িত বক্তব্য অন্য তাপসকে তুলে ধরেছে। এর মধ্যেই বোমা ফাটিয়ে শতাব্দী বলেছেন,” আসলে কাছের মানুষদের এক এক করে সরে যেতে দেখাটা তাপসদা মেনে নিতে পারেন নি।আমাদের মধ্যে উনিই প্রথম তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। তখন তো দল ক্ষমতাতেও ছিল না।এটা নিয়ে একটা শ্লাঘাবোধ ছিল ওঁর। কিন্তু শেষে যখন দেখলেন সেই সম্মানের জায়গাটা চলে গেল, দলের সাপোর্টও পেলেন না, সেটা ওঁকে মানসিকভাবে আরও ভেঙে দিল। আচ্ছা, কেউ যদি ওঁকে বলত,’ তুমি সাংসদ নয় তো কী হয়েছে, দলের সঙ্গে অন্যভাবে থাকো’; কথাটা কি ওঁর মানসিক জোর একটু হলেও বাড়াতো না? কমিটমেন্ট রাখার দরকার নেই। কিন্তু মুখে অন্তত বললে… আমি জানি , এই লেখা বেরনোর পর অনেকে আমার সমালোচনা করবেন।”
শতাব্দীর এই মূল্যায়ন নিশ্চিতভাবেই দলের লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে শতাব্দীর স্মৃতিচারণ যে আন্তরিক এবং বাকি সকলের থেকে আলাদা, তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। অভিনয়জীবন, রাজনৈতিক জীবন ও ব্যক্তিগতভাবে তাপস ও শতাব্দী ছিলেন ভালো বন্ধু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...