Friday, April 3, 2026

‘দিদিকে বলো’র সাফল্যে ধন্যবাদ জানিয়ে নয়া কর্মসূচি নিয়ে নির্দেশ অভিষেকের

Date:

Share post:

‘দিদিকে বলো’ কর্মসূচির জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচির ঘোষণা সম্পর্কে জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে অভিষেক বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি সফল হয়েছে। যাঁদের উপর এই কর্মসূচি সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল, তাঁরা বাংলার সাড়ে ৮ হাজার গ্রামে গিয়ে ‘দিদিকে বলো’-র প্রচার ও রূপায়নের কাজ করেছেন। এজন্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি।
একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী সোমবার, ৩ মার্চ নতুন কর্মসূচির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিষেক জানান, এই সমাবেশে যোগ দিতে বিশেষ ধরনের আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে। সেই আমন্ত্রণপত্র যাঁকে দেওয়া হচ্ছে, তাঁর নামের পাশাপাশি থাকছে একটি বারকোড। সেই বারকোডের তথ্য দলের ডেটাব্যাঙ্কে রয়েছে। সেটি মিলিয়ে দেখেই সমাবেশে প্রবেশাধিকার দেওয়া হবে। কোনও নেতা-কর্মী যদি কার্ড আনতে ভুলে যান বা কার্ডটি হারিয়ে ফেলেন- তাহলে তিনি সমাবেশে যোগ দিতে পারবেন না।
প্রতি জেলা থেকে দেড় থেকে দুই হাজার নেতা-কর্মী এই সভায় যোগ দেবেন। সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন তার দিকেই সবাই অপেক্ষা করছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির মতোই এই নয়া কর্মসূচিতেও নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, তা সফল করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন অভিষেক।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...