Tuesday, April 7, 2026

জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু’-র বায়োপিক, পরিচালনায় শ্যাম বেনেগল

Date:

Share post:

এবছর ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমান জন্ম শতবর্ষ। সেই উপলক্ষ্যে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। আর সেটা পরিচলনা করছেন ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল। ১১ বছর পরে এই ছবি দিয়েই তিনি পরিচালনায় ফিরলেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বায়োপিকের মহরৎ ১৭ মার্চ।

ভারত- বাংলাদেশের যৌথ প্রযোজনায় প্রায় ৪০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। তিনবছর আগে ভারত সফরের এসেই মুজিব-কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন, ‘বঙ্গবন্ধু’র জীবন নিয়ে ছবি তৈরি করা হবে।
এই ছবির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। বাংলা ভাষার ছবিতে থাকবে হিন্দি সাব-টাইটেল।

ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ। তিনি টলিউডের ছবির জগতেও জনপ্রিয় মুখ। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী অভিনেত্রী নুসরত ফারিয়া। তিনিও এপারের বাংলা ছবিতে অভিনয় করেছেন। নুসরতকে দেখা যাবে হাসিনার ছোটবেলার চরিত্রে। পরিণত হাসিনার চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়াকে। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসার ভূমিকায় দেখা যাবে নুসরত ইমরোজ তিশাকে। এছাড়া তাজউদ্দিন আহমেদের চরিত্রে দেখা যাবে টলিউডের আরেক পরিচিতি মুখ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ফিরদৌসকে। ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে ২০২১ সালের ১৭ মার্চের আগেই। এমনই পরিকল্পনা রয়েছে পরিচালকের। শুটিং হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন-মালদহ থেকে কলকাতা ফেরার পথে বহরমপুরে নামবেন মুখ্যমন্ত্রী, কিন্তু কেন?

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...