Saturday, April 4, 2026

বাবার পথ ছেড়ে ঠাকুমা-পিসিদের পথে

Date:

Share post:

২০০১সালে বাবা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন তাঁর পুত্র জ্যোতিরাদিত্য। শুরু থেকেই বাবার পথ ধরে কংগ্রেসে। চারবারের সাংসদ নির্বাচিত হন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, ছিলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। গত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় প্রিয়াঙ্কা ভদরা ও তাঁর উপর যৌথ দায়িত্ব দেয় দল। কিন্তু গতবছর লোকসভা ভোটে হারের পর থেকেই ছন্দপতন। মধ্যপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেতে ইচ্ছুক হলেও দল তা দেয়নি। রাজ্যসভাতেও তাঁকে পাঠাতে অরাজি ছিল সোনিয়ার দল। শেষ পর্যন্ত মোদি-শাহর সঙ্গে কথা বলে নিজের রাজনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা পাকা করে হোলির দিন কংগ্রেস ছাড়লেন মাধবরাও-পুত্র।

তবে গোয়ালিয়র রাজপরিবারে রাজনৈতিক ভাগাভাগি শুরু থেকেই ছিল। বাবা মাধবরাও আমৃত্যু কংগ্রেস করলেও তাঁর ঠাকুমা বিজয়রাজে সিন্ধিয়া ছিলেন বিজেপির অন্যতম শ্রদ্ধেয় নেত্রী এবং মধ্যপ্রদেশে বিজেপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দুই পিসি বসুন্ধরারাজে ও যশোধরারাজে দুজনেই বিজেপি নেত্রী। বসুন্ধরা একাধিকবার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর ছেলে দুষ্যন্তও বিজেপির সাংসদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...