Sunday, June 21, 2026

করোনা-আতঙ্কে দেবতারাও! বাবা বিশ্বনাথের মুখেও এবার মুখোশ

Date:

Share post:

দেব-দেবীরাও কি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন ?

সম্ভবত এমন আশঙ্কা আছে৷ না হলে করোনা সংক্রমণ রুখতে বারাণসীর মন্দিরে বাবা বিশ্বনাথের মূর্তিকেও কেন লাগানো হলো মুখোশ ?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেবদেবীদের মুখেও এখন মাস্ক৷ বারাণসীর মন্দিরে বাবা বিশ্বনাথকে মুখোশ বা মাস্ক লাগালেন মন্দিরের পুরোহিতরা৷ পুরোহিত ও ভক্তরাও মন্দিরে আসছেন মুখোশ এঁটেই৷ ভারতে বর্তমানে ওই মারণ ভাইরাসে আক্রান্ত আপাতত ৪৭ জন। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের নাগরিকদের মাস্ক বা মুখোশ ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার।

আর সেই পরামর্শ মেনেই এবার বারাণসীর এক মন্দিরের পুরোহিতরা দেবদেবীদের মুখেও মাস্ক বা মুখোশ লাগিয়ে দিলেন। একইসঙ্গে করোনা-সংক্রমণ এড়াতে দেবদেবীর মূর্তি স্পর্শ না করতে ভক্তদের অনুরোধও করা হয়েছে। “দেশ জুড়ে ছড়িয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতেই বাবা বিশ্বনাথের মুখেও মুখোশ পরিয়ে দিয়েছি। ঠিক যেমন আমরা শীতকালে দেবদেবীর মূর্তিতে গরম জামা পরাই এবং গরম পড়ার পর যেমন দেবদেবীকে ঠান্ডা রাখতে এসি বা পাখা চালাই, ঠিক সেভাবেই আমরা দেবদেবীদের মুখে এই মুখোশ লাগিয়েছি”৷ বাবা বিশ্বনাথের মুখে মুখোশ লাগানোর এই ব্যাখ্যাই দিয়েছেন মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে। তিনি বলেছেন, “এই ভাইরাস যাতে ছড়িয়ে না যায় সেজন্য আমরা ভক্তদের মূর্তিগুলিকে স্পর্শ না করার অনুরোধ জানিয়েছি। সবাই এসে ঠাকুরের মূর্তিকে ছুঁয়ে পুজো করলে এই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে এবং আরও বেশি লোকের শরীরে এই রোগ সংক্রামিত হবে” আমরা সেটা রুখতে চাইছি”।

ওদিকে, বারাণসীর মন্দিরে যাঁরা পুজো দিতে আসছেন তাঁরাও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মুখোশ পরে আসছেন, মুখোশ পরে প্রার্থনা করছেন পুরোহিতও।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...