Friday, April 3, 2026

ক্রিকেটেও ভারত সেরা? রঞ্জি ট্রফির বড্ড কাছে অনুষ্টুপরা

Date:

Share post:

আবার অনুষ্টুপ মজুমদার। রঞ্জি ফাইনালে বাংলার হঠাৎ বিপর্যয় সামলে দিয়ে ক্রমশ আশার আলো দেখাচ্ছেন। ড্রেসিংরুম আর কোচ অরুণলাল জনান্তিকে বলছেন, ১৩ মার্চ আবার বাংলার ক্রিকেট ইতিহাসে মাইলস্টোন হতে চলেছে। রাজকোট থেকে রাজার বেশে ফিরছে বাংলার ১৬ সেনানী। অপেক্ষা কয়েক ঘন্টার।

রঞ্জিতে অসাধারণ ফর্মে বাংলার অনুষ্টুপ। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালে সেঞ্চুরি। আবার সামাল দিতে নামলেন। সঙ্গে নন্দী। অরুণলাল যথার্থই পিচ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কোন বল কেমন আচরণ করবে বোঝা দায়। টার্ন করছে, নিচু হয়ে যাচ্ছে, লাফাচ্ছে। সব কিছুর মধ্যে প্রথমে হাল ধরে ঋদ্ধি আর সুদীপ। ১০১ রান যোগ করলেন। তারপর পর তিন উইকেটের পতন। সেখান থেকে চতুর্থ দিন খেলার শেষে বাংলা ৬ উইকেট হারিয়ে ৩৫৪। পঞ্চম দিনে ৪২৫ রান টপকাতে দরকার ৭১।

লাঞ্চ পর্যন্ত বাংলা ২১৮/৩ স্কোরে শেষ করেছিল। লাঞ্চ থেকে চা-পান বিরতির মাঝে তিনটি মূল্যবাম উইকেট পড়ল, যা বাংলার শিরদাঁড়ায় আঘাত করে। সুদীপ ৮১ আর ঋদ্ধি ৬৪ আউট হলেন। চা পানের ঠিক আগে শাহবাজ ১৬ রানে ফিরে গেল। ২৬৪-৬। তারপর শুধু অনুষ্টুপ ৫৮(১৩৪)। আর সঙ্গী নন্দী ২৮ (৮২)। কাল প্রথম ঘন্টাই ঠিক করে দেবে ম্যাচের ভবিষ্যত।

কাল কী বাংলার দ্বিতীয় রঞ্জি জয়। টিম অরুণলাল নাউ ফিঙ্গার ক্রসিং। প্রশ্ন, আর কত রান করলে অনুষ্টুপকে ভারতীয় দলের জন্য ভাবা হবে?

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...