Tuesday, April 7, 2026

পদত্যাগ রত্নার, শোভনের ঘর ওয়াপসি শুধু সময়ের অপেক্ষা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী -বৈশাখী বৈঠকের জের!

শোভন চট্টোপাধ্যায়কে ফেরানোর রাস্তা মসৃণ করতে দায়িত্ব ছাড়লেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় নাটকীয় ভঙ্গিতে বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লেন রত্না চট্টোপাধ্যায়। দায়িত্ব থেকে সরে গিয়ে রত্না জানালেন, দল আমাকে এই দায়িত্ব দিলেও আমি বুঝতে পেরেছি এই এলাকা আমার পরিচিত এলাকা নয়। আমার পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি। পরিষ্কার জানিয়ে রাখি, নেত্রী, পার্থদা কিংবা অভিষেক কেউই আমাকে সরে যেতে বলেননি। আমি একেবারে নিজস্ব উপলব্ধির জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা হয় শোভন বান্ধবী বৈশাখীর। প্রকাশ্যে বৈশাখী তাঁর কলেজের সমস্যার কথা বললেও সকলেই জানতেন আসলে এটা শোভনের ঘর ওয়াপসির অন্তিম স্টেজ রিহার্সাল। সেই জল্পনা উস্কে দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে রত্নার ঘোষণা।

প্রশ্ন, যদি বেহালা পূর্ব রত্নার অচেনাই হয়, তাহলে দায়িত্ব পাওয়ার দিন সে কথা কেন বললেন না তিনি? দলও কেন এলাকার নাড়ি নক্ষত্র না জানা নেত্রীকে দায়িত্ব দিয়েছিল?

অন্যদিকে শোভন-বৈশাখী শিবিরের ঘর ওয়াপসির শেষ শর্ত নিশ্চিতভাবেই ছিল রত্নাকে দায়িত্ব থেকে সরানো। পুর ভোটের আগে শোভনের মতো ওজনদার নেতাকে দলের বাইরে রাখতে চাইছেন না শীর্ষ নেতৃত্বও। রত্নাকে দায়িত্বে বসিয়ে ফের ফিরিয়ে নিয়ে নবান্নের বৈঠকের আসল রহস্য প্রকাশ্যে এসে পড়ল। আর শোভন ঘনিষ্ঠ কাউন্সিলর সুশান্ত ঘোষকে রত্নার দায়িত্ব তুলে দিয়ে তৃণমূল শোভনের পাশে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিল।

আপাতত অপেক্ষা, ঘরের ছেলের আবার কবে সরকারিভাবে ঘরে ফেরেন। একটি সূত্র বলছে, খুব দ্রুত।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...