Sunday, June 21, 2026

মধ্যপ্রদেশ: ফের মঙ্গলবার আস্থা ভোট করানোর নির্দেশ রাজ্যপালের

Date:

Share post:

মঙ্গলবার আস্থা ভোট করানোর জন্য কমল নাথ সরকারকে নির্দেশ পাঠালেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। ১২ ঘণ্টার মধ্যে এটি তাঁর দ্বিতীয় নির্দেশ। এর আগে সোমবার বাজেট অধিবেশনে বিধানসভায় তাঁর ভাষণ শেষ হওয়ার পর আস্থা ভোট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা অগ্রাহ্য করে দশদিনের জন্য বিধানসভা মুলতুবি করেছেন স্পিকার। এরপর রাজভবনে গিয়ে প্যারেড করেন ১০৬ বিজেপি বিধায়ক। তাদের হেড কাউন্ট করা হয়। বিজেপির দাবি, রাজ্যের কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। তা সত্ত্বেও আস্থা ভোটের মুখোমুখি হতে নারাজ মুখ্যমন্ত্রী। রাজ্যপাল হস্তক্ষেপ করুন। এরপরেই ফের মঙ্গলবার আস্থা ভোট করানোর নির্দেশ দেন রাজ্যপাল। এদিকে আগামীকালই সুপ্রিম কোর্টে উঠবে মধ্যপ্রদেশ মামলা।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...