Saturday, April 4, 2026

শিলিগুড়ির কাছে গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি পর্যটকদের

Date:

Share post:

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় পাহাড়ে প্রাণ হারালেন ৫জন। আহত হয়েছেন গাড়ির চালক সহ ৩ জন। মঙ্গলবার সিকিম থেকে ফেরার পথে ৩১নম্বর জাতীয় সড়কে লোহাপুলের কাছে বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে  ওড়িশা থেকে আসা ৮ জন পর্যটক নিয়ে শিলিগুড়ি ফিরছিলেন চালক। কিন্তু দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। ঘটনায় আহত হয়েছেন ডলি দাস, শ্বেতপদ্ম নন্দ, সাই স্নেহা নাথ। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে খাদ থেকে তোলা হয়।

আরও পড়ুন-করোনা সতর্কতায় গ্রাহকদের বিশেষ বার্তা এসবিআইয়ের

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...