Monday, April 6, 2026

করোনা মোকাবিলা: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ সরকারের

Date:

Share post:

করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় ঘটতি কমাতে এবার অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

করোনা সংক্রমণ রোধে পরিষেবা সচল রাখতে কর্মক্ষম ডাক্তার থেকে শুরু করে নার্স-সহ প্যারামেডিক্যাল কর্মীদের অবসরের পরও পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কর্মজীবন থেকে অবসরের পর পরিষেবা দিতে আগ্রহী এমন ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফদের আগামী দু’বছরের জন্য পুনর্নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত দু’বছরে অন্তত ২০০০ ডাক্তার থেকে প্যারামেডিক্যাল স্টাফ ও নার্স অবসর গ্রহণ করেছেন। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যের সরকারি হাসপাতালে অন্তত ৩০ হাজারের বেশি বেড বেড়েছে। তৈরি হয়েছে ৯টি নতুন মেডিক্যাল কলেজ। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার। কিন্তু পরিষেবার সাথে বাড়েনি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সংখ্যা। এই ঘাটতি মেটানোর অবসরের পরেও তাঁদের প্রাথমিকভাবে দু’বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-উন্নয়নমূলক কাজে ঢিলেমি বরদাস্ত নয়: অনুব্রত

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...