Sunday, April 12, 2026

২০২০ অলিম্পিক্স অভিশপ্ত, কেন বললেন জাপানের সহকারী প্রধানমন্ত্রী

Date:

Share post:

হতে পারে সংস্কার, কিংবা নয়। সব কিছু যুক্তি দিয়ে ব্যখ্যাও করা যায় না সব সময়। জাপানের অর্থ ও সহকারী প্রধানমন্ত্রী তারো আসো জানিয়েছেন, ২০২০ অলিম্পিক্স অভিশপ্ত। তাঁর যুক্তি রীতিমতো চমকে দেওয়ার মতো। ১৯৪০ থেকে প্রতি ৪০ বছর অন্তর ভেস্তে গিয়েছে অলিম্পিক্স। ১৯৪০-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বাতিল করা হয়। ১৯৮০-তে ৬৫টি দেশ মস্কো অলিম্পিক্স বয়কট করেছিল। ২০২০-তে সেই চল্লিশ বছরের ব্যবধান। তাই আসন্ন টোকিয়ো অলিম্পিক্সও অভিশপ্ত। মেনে নিতে না পারলেও এটাই ঘটনা। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এখনও আত্মবিশ্বাসী অলিম্পিক্স আয়োজন করার ব্যাপারে। এমনকি জাপানের সরকারও অলিম্পিক্স বাতিল করতে নারাজ। কিন্তু বুধবার জাপানে আরও চল্লিশজন করোনা সংক্রমিত হয়েছেন।
গত ১০ মার্চ জাপানের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও প্রতিষ্টানের কর্তাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন অলিম্পিক কমিটির সহকারী প্রধান কোজ়ো তাশিমা। গত মঙ্গলবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে।প্রশ্ন উঠছে অলিম্পিক্স আয়োজনকারী কমিটির সহকারী প্রধানই যখন করোনা আক্রান্ত। তা হলে কী করে তাঁরা শুষ্ঠু ভাবে সূচি অনুযায়ী অলিম্পিক্স আয়োজন করবেন?

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...