Sunday, April 12, 2026

বন্ধ আন্তর্জাতিক উড়ান, মালয়েশিয়ায় হোটেলবন্দি বাংলার দুই পরিবার

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে বন্ধ আন্তর্জাতিক উড়ান। আর তার জেরে বিপাকে শ্রীরামপুরের দুই পরিবার। শ্রীরামপুরের ইএসআই হসপিটালের আবাসন এবং অমূল্য কাননের মোট ৬ জন বাসিন্দা ১৪ মার্চে প্রথমে সিঙ্গাপুর, পরে মালয়েশিয়া যান। সেখানে গিয়েই সমস্যায় পড়েন রবি রায়, তাঁর স্ত্রী সুস্মিতা রায় ও তাঁদের ৫ বছরের ছেলে রিয়ান এবং রামু থাপা, সুধা থাপা ও তাঁদের ১০ বছরের ছেলে শ্রীদ থাপা। শ্রীরামপুরের এই দুই পরিবারের সদস্যরা কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়া বেড়াতে গিয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে বিমান পরিষেবা বন্ধ থাকায় ফিরতে পারছেন না।
অভিযোগ, এই পরিস্থিতিতে দায় নিতে চাইছে না ট্রাভেল এজেন্সিও। পর্যটকদেরই নিজেদের খরচ বহন করতে বলেছে তারা। এদিকে এই অবস্থায় সে দেশে সামান্য খাবার খেতে ৫ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আটকে পড়া পর্যটকরা। টেলিফোনে সংবাদমাধ্যমকে তাঁরা আবেদন জানান, কোনোভাবে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা যদি রাজ্য সরকার করতে পারে। কারণ অত্যন্ত আতঙ্ক ও উদ্বেগ দিন কাটছে তাঁদের।
আরও পড়ুন: *ভারতে ফের করোনায় মৃত্যু, এই প্রথম মারা গেলেন এক বিদেশি*

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...