Saturday, April 18, 2026

চলে গেলেন কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি

Date:

Share post:

দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার তথা কোচ পি কে ব্যানার্জি। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

গত ৬ মার্চ বাইপাস সংগলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁকে খুব সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। প্রথমদিন থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। চব্বিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও অবস্থার বিশেষ উন্নতি হচ্ছিল না। গত চারদিন আরও সঙ্কটজনক ছিলেন তিনি। হাসপাতালে থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল মাল্টি অর্গান ফেলিওর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রয়াত হলেন তিনি।

প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ১৯৩৬ সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো কোনও বড় ক্লাবে না খেললেও, তাঁকে ভারতের সর্বকালের সেরা ফুটবলার ও কোচ মনে করেন অনেকেই। ভারতীয় দলের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬৫টি।

পি কে ব্যানার্জি প্রথম কোচ যিনি প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন ১৯৬১ সালে। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ফিফার অন্যতম সর্বোচ্চ সম্মান “ফিফা অর্ডার অব মেরিট” পেয়েছিলেন পি কে ব্যানার্জি।

৫ ফুট ৯ ইঞ্চির এই বর্ষীয়ান ফুটবলারের প্রয়াণে ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান ঘটলো।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...