Monday, March 23, 2026

অযথা মাস্ক ব্যবহারে বাড়তে পারে বিপদ, বলছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। আর এই ভাইরাস থেকে বাঁচতে হু হু করে বেড়েছে মাস্কের চাহিদা। গত কয়েকদিন ধরেই মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ওষুধের দোকানেই মাস্ক পাওয়া যাচ্ছে না। ট্রেনে, স্টেশন চত্বর কিংবা ফুটপাথে অবশ্য এক ধরণের মাস্ক বিক্রি হচ্ছে। সস্তায় সেই মাস্ক কেনার জন্যও ব্যস্ততাও নজরে আসছে কিছু মানুষের মধ্যে। এই সব মাস্ক ব্যবহার কতটা সঠিক এবং নিরাপদ, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিচ্ছে মাস্ক ব্যবহার নিয়ে ৷

◾মাস্ক ব্যবহার করলেই কি এই ভাইরাসের মোকাবিলা করা যাবে?

◾আদৌ সকলের এই মাস্ক ব্যবহার করার দরকার আছে ?

◾ সঠিক কি ধরণের মাস্ক ব্যবহার করা উচিৎ ?

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ঢালাওভাবে সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজনই নেই।

🔴 শুধুমাত্র যে সমস্ত মানুষ হাঁচি, সর্দি, কাশি কিম্বা জ্বরে ভুগছেন তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

🔴 যারা কোয়ারেন্টাইনে আছেন এবং তাদের দেখাশুনার জন্য যারা রয়েছেন, তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

🔴 সর্দি, কাশি, হাঁচি নেই, অথচ, শুধুমাত্র করোনা আতঙ্কেই যারা মাস্ক
ব্যবহার করছেন, তাদের অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি৷

🔴 অযথা সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই৷ আতঙ্কে যারা সাধারণ মাস্ক ব্যবহার করছেন তাতে বিপদ কমার থেকে বেড়ে যেতে পারে।

🔴 দিনের পর দিন একই মাস্ক ব্যবহার করলে অন্য একাধিক ইনফেকশন হতে পারে।

🔴 সাধারণ মানুষ যে ধরনের মাস্ক ব্যবহার করছেন, তাতে নানা বিপদের সম্ভাবনা বেশি। এই ধরনের সাধারন মাস্ক পড়ার ফলে করোনার বদলে অন্য অসুখে ভুগতে পারেন৷

[ এই প্রতিবেদনে শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়া হয়েছে৷ এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কোনও বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ কখনই বিশেষজ্ঞ- পরামর্শ দেওয়ার অধিকারী নয় ]

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...