Monday, April 6, 2026

ছত্তিশগড়ে মাও-হামলায় হত ১৭ নিরাপত্তারক্ষী, আহত ১৫

Date:

Share post:

করোনা-আগ্রাসনের মাঝেই ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমার জঙ্গলে ভয়াবহ মাও-হামলা৷ প্রশাসনের বক্তব্য, গত ২ বছরে এটাই সব থেকে ভয়ঙ্কর হামলা।

ছত্তিশগড় প্রশাসন সূত্রের খবর, বস্তার এলাকার সুকমার জঙ্গলে মাও হামলায় প্রাণ গিয়েছে ১৭ জন নিরাপত্তারক্ষীর। আহত হয়েছেন আরও ১৫ জন। সুকমার জঙ্গলে শনিবার রাতে ভয়ংকর এই হামলা চালায় মাওবাদীরা।

রবিবার ছত্তিশগড় পুলিশের DGP দুর্গেশ মাধব অবস্থি জানিয়েছেন, ‘স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১৭ জন নিরাপত্তা রক্ষীর দেহ আপাতত উদ্ধার করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, মাওবাদীদের হামলায় আরও ১৫ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৬টি অস্ত্র লুঠ করে পালিয়েছে মাওবাদীরা। শনিবার রাতে হামলা হলেও খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় বাহিনীর।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...