Monday, March 23, 2026

পুলিশ ধরলে আমার কাছে আসবেন না’, পোস্টে জানালেন ক্ষুব্ধ অতীন ঘোষ

Date:

Share post:

বেনজির পোস্ট, সতর্কতামূলকও বটে৷

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন জারি করা হয়েছে৷ কিন্তু এই লক-ডাউনের গুরুত্ব বুঝছে না অনেকেই। ঘরবন্দি তো থাকছেনই না, বরং পাড়ার মোড়ে, চায়ের দোকানে আড্ডা দিতে দেখা গিয়েছে সোমবার সকালেও৷

নাগরাকদের একটা অংশের এই আচরণে ক্ষোভ এবং আক্ষেপ প্রকাশ করলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ৷

কাণ্ডজ্ঞানহীন কিছু মানুষের আচরণে
তিনি এতটাই ক্ষুব্ধ যে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে অতীন ঘোষ বলেই দিলেন,
” লক ডাউন-এর দিনগুলিতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো Criminal offence বা ফৌজদারি অপরাধ৷ যদি কেউ এই নির্দেশ না মানেন, তাহলে পুলিশ তাকে গ্রেফতার করবে। ১৪ দিনের মধ্যে জামিন বা বেল হবে না৷ অতএব, যারা পাড়ায় আড্ডা মারবেন বা খেলাধুলা করবেন তাদের পুলিশ arrest বা গ্রেফতার করলে, কেউ আমার সাহায্য চাইবেন না৷ আমি কোনো সাহায্য করবো না৷ কারন, আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে শহরের জরুরি পরিষেবাকে সচল রাখতে পথে নেমে কাজ করছি, তারা সমাজের কিছু মানুষের সমাজ হানিকর এই দায় নেবোনা”৷

সোশ্যাল মিডিয়ায় ডেপুটি মেয়র অতীন ঘোষের এই পোস্ট সমর্থন করছেন সবাই৷ পোস্টটি প্রায় ভাইরাল হওয়ার মুখে৷ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতারা এই পোস্টটি শেয়ারও করছেন৷

Related articles

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...