Monday, March 23, 2026

করোনা পরিস্থিতি বিচার করে পিছিয়ে গেল অলিম্পিক

Date:

Share post:

যথাসময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক। করোনাভাইরাসে যখন আতঙ্কিত গোটা বিশ্ব, তখন একমাত্র জাপানই আত্মবিশ্বাসের সঙ্গে একথা ঘোষণা করেছিল। বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলিটরা অভিযোগ পত্র জমা দিয়েছিল বিশ্ব অলিম্পিক সংস্থার কাছে। অবশেষে পরিস্থিতির কাছে ঢোক গিলতে বাধ্য হল জাপান সরকার। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অলিম্পিক পিছিয়ে দেওয়ার কথা জানালেন। প্রসঙ্গত, রবিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে একটি বৈঠকে বসে আয়োজক দেশ জাপান। সেই বৈঠকের নির্যাস হিসেবে আবে জাপানের সংসদে বলেন, যদি পূর্ণাঙ্গ ভাবে অলিম্পিক আয়োজন না করা যায়, তবে তা পিছিয়ে দেওয়া হোক।রবিবার টোকিয়ো গেমসের প্রধান ইয়োশিরো মোরির কাছে নিজের মতামত জানিয়েও দিয়েছেন তিনি।
এখন অলিম্পিকের বিকল্প তারিখ কী হতে পারে, সেই আলোচনাও শুরু হয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...