Saturday, March 21, 2026

দশদিনের লকডাউন ঘোষণা বাংলাদেশে, নামল সেনাবাহিনী

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে এবার মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।আজ বুধবার সকাল থেকে দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।
আজ থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনাসদস্যরা। এ ছাড়া বিভাগ এবং জেলাপর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে সেনাবাহিনী।
ইতিমধ্যেই আজ রাত ১২ টা থেকে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে হাসিনা সরকার ।
এরআগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সব ধরণের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে পণ্য পরিবহনের জন্য মালবাহী ট্রেনগুলি চলাচল করবে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার থেকে সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , বাংলাদেশে সব ধরণের গণপরিবহন বৃহস্পতিবার থেকে ‘লকডাউন’ করা হবে। বাংলাদেশের কোনও সড়কে কোনও রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না।
এই লকডাউন কার্যকর থাকবে পরবর্তী দশদিন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...