Sunday, June 28, 2026

৬দিন বন্ধ, খবরের কাগজ বাড়ি বাড়ি যাবে কি না কাল সিদ্ধান্ত

Date:

Share post:

ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের হাতে-হাতে ও ঘরে-ঘরে পৌঁছে গেলেও এই প্রথম প্রিন্ট মিডিয়া স্তব্ধ। যাই ঘটে যাক না কেন, বছরের পাঁচ দিন বাদ দিলে (ছুটি) সংবাদপত্র বাড়িতে পৌঁছে যেত বছরে ৩৬০ দিন। কিন্তু করোনা হামলার জেরে সংবাদপত্র প্রেসে ছাপা হওয়ার পরেও তা পাঠকের হাতে পৌঁছায়নি, কারণ, হকাররা তা তুলতে অস্বীকার করেন। প্রাথমিকভাবে বলা হয়েছিল নিউজপ্রিন্টও ভাইরাস বহন করছে। সেই কারণে হকাররা কাগজ হাতে নিচ্ছেন না। ফলে গত ২৩ মার্চ থেকে বাংলা সংবাদপত্রশূন্য। যদিও সংবাদপত্র বিক্রেতা সমিতির বক্তব্য, আমরা মোটেই বলিনি সংবাদপত্র থেকে ভাইরাস ছড়াচ্ছে। আমাদের বক্তব্য ছিল, হকাররা বিভিন্ন জায়গা থেকে আসছেন। বিভিন্ন লোকের সংস্পর্শে আসছেন ও বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। যদি কেউ (হকার বা ক্রেতা) এভাবে করোনায় আক্রান্ত হন তাহলে প্রতিকারের উপায় কী? সেই কারণে সংবাদপত্র বিক্রেতা সমিতি সিদ্ধান্ত নেয়, ২৩-২৮ মার্চ অবধি কোনও সংবাদপত্র তুলবে না। ফলে বাড়ি বাড়ি পৌঁছানোর সুযোগ ছিল না। মানুষের কাছে খবরের কাগজ যায়নি। এ নিয়ে কিছু সংবাদপত্র নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপনও করে। কিন্তু তাতেও কোনও ফল হয়নি।

আগামিকাল, শনিবার, যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডে সকাল আটটায় মিলিত হবেন সংবাদপত্র বিক্রেতা সমিতি ও সমস্ত ভেন্ডাররা। সেখানেই সিদ্ধান্ত হবে ফের তাঁরা সংবাদপত্র তুলে বাড়ি বাড়ি পৌঁছাবেন কিনা। পৃথিবী জুড়ে করোনা সঙ্কটে প্রিন্ট মিডিয়া নতুন সঙ্কটে। আর এই সঙ্কটে বারবার প্রমাণিত হচ্ছে একমাত্র ডিজিটাল মিডিয়ারই কোনও বিকল্প নেই। কিছু সমাজতাত্ত্বিক আর এক কদম এগিয়ে বলেছেন, ডিজিটাল মিডিয়াই ভবিষ্যৎ। অবশ্য এ নিয়ে বিতর্কের এটি সময় নয়।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...