Tuesday, April 14, 2026

ট্রাফিক সমস্যায় বিশ্বের ‘ফার্স্টবয়’ বেঙ্গালুরু

Date:

Share post:

গোটা বিশ্বের নিরিখে সবথেকে বেশি ট্রাফিক সমস্যায় ভুগছেন বেঙ্গালুরুবাসী। সম্প্রতি নেদারল্যান্ডের টমটম নামে একটি সংস্থা ৫৭ টি দেশের ৪১৫ টি শহরের মধ্যে এই সমীক্ষা করেন। তাতে প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর নাম।সমীক্ষায় দেখা গেছে ২০১৯ সালে ট্রাফিক সমস্যার জন্য প্রত্যেক বেঙ্গালেরুবাসীর ২৪৩ ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই এই ২৪৩ ঘন্টায় তারা ১৬২ টি ফুটবল ম্যাচ দেখতে পারত। বাগি থ্রি মত পূর্ণদৈর্ঘ্যের সিনেমা দেখতে পেত প্রায় ১০০ টি। কিংবা খেলতে পারত ৫০০ টি পাবজি গেম। ৬ এপ্রিল ব্যাঙ্গালুরুতে ট্রাফিককে সমস্যা ছিল সবথেকে কম। ২০ আগস্ট ট্রাফিক সমস্যা ছিল সবথেকে বেশি। জীবনের মান উন্নত করতে গোটা বেঙ্গালুরু জুড়ে তৈরি তৈরি হচ্ছে নতুন নির্মাণ।মেঘ ছোঁয়া এই নির্মাণ গুলি নষ্ট করছে ইকোসিস্টেম। হারিয়ে যাচ্ছে সবুজ, দূষিত হচ্ছে জলাশয়। ট্রাফিক সমস্যায় জর্জরিত শহর গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা। প্রথম দশে রয়েছে ভারতের আরো তিনটি শহর। চতুর্থ স্থানে মুম্বাই, পঞ্চম স্থানে পুনে, এবং অষ্টম স্থানে দিল্লি।

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...