Monday, March 23, 2026

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক, চিন্তার ভাঁজ স্বাস্থ্য মহলে

Date:

Share post:

রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ। কমান্ড হাসপাতালের অ্যানেস্থেসিস্ট এবং করোনা সংক্রমণ বিভাগীয় প্রধান আপাতত স্থিতিশীল। জানা গিয়েছে তিনি সপ্তাহ দুয়েক আগে দিল্লি গিয়েছিলেন। ফেরেন ১৬মার্চ। ১৭ মার্চ থেকে ২১ মার্চ তিনি টানা ডিউটি করেন। এরপরই তিনি অসুস্থ বোধ করেন। কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হন। পরীক্ষা করা হয়। মনে হয় বঙ্ক্রাইটিস। কিন্তু সন্দেহ হওয়ায় সোয়াব টেস্ট করা হয়। আজ, রবিবার নাইসেডের রিপোর্টে পজিটিভ আসে। প্রশ্ন উঠেছে ওই চিকিৎসক দায়িত্ব পালনের সময়ে কোন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। সেই সময়ে সমস্ত ধরণের সাবধানতা নিয়েছিলেন কি না। অথবা দিল্লি গিয়ে কোনও করোনা রোগীর সংস্পর্শে আসেন কি না। রাজ্য স্বাস্থ্য দফতর কমান্ড হাসপাতালের কাছে সব তথ্য চেয়ে পাঠিয়েছে।

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...