Sunday, June 21, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে অযত্নে থাকা ৫টি খাঁচার শতাধিক পাখি গেলো চিড়িয়াখানায়

Date:

Share post:

পাখিদের পাশেও মানবিক মুখ্যমন্ত্রী ৷

লকডাউনের ধাক্কায় কিছুটা অযত্নেই থাকা ৫টি খাঁচায় থাকা পাখি মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুর চিড়িয়াখানায় চলে গেলো৷

শহরের বিভিন্ন বাজার পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রীর নজরে এসেছিলো নিউ মার্কেট থানা এলাকার মট লেনের ৫টি খাঁচায় থাকা শতাধিক বদরি, মুনিয়া পাখি। কিছুটা অযত্নেই ছিলো তারা এই লকডাউনের সময়ে৷ ওইখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন পাখিগুলোকে চিড়িয়াখানায় পাঠাতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর লালবাজার কন্ট্রোল রুম থেকে জরুরি বার্তা পৌঁছে যায় পুলিশের কাছে, শতাধিক পাখির জীবন বাঁচাতে হবে! লকডাউনের জেরে খেতে না-পেয়ে তারা বিপন্ন।

আলিপুর চিড়িয়াখানায় এরপরই কথা বলতে যান এসআই অঞ্জন সেন ও কনস্টেবল অরিন্দম চক্রবর্তী। চিড়িয়াখানার এক পদস্থ কর্তা ও ৩ কর্মীকে নিয়ে আসেন নিউ মার্কেট এলাকায় মট লেনে৷ ওখানেই ৫টি খাঁচায় রংবেরংয়ের শতাধিক পাখি দেখেন এবং সিদ্ধান্ত হয় কীভাবে তাদের চিড়িয়াখানায় নেওয়া হবে৷ এরপরই ওইসব পাখি পাড়ি দেয় আলিপুর চিড়িয়াখানায়৷

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পাখিগুলিকে আগামী ১৪ দিনের কোয়ারান্টিনে রাখা হবে। তার পর মূল খাঁচায় ছাড়া হবে। এদের যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে লকডাউন ওঠার পর। চিড়িয়াখানা সূত্রে খবর, এখন ওখানকার পশু হাসপাতালে পাখিগুলি ‘আইসোলেশনে’ রয়েছে । তারা সুস্থ আছে, ঠিকঠাক খাওয়াদাওয়াও করছে।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...