Saturday, June 13, 2026

সময়সীমা বাড়ছে না, ৩১ মার্চেই শেষ আর্থিক বছর! শেষ হচ্ছে

Date:

Share post:

ভুয়ো খবর প্রচারিত হচ্ছে৷ ‌চলতি আর্থিক বছরের সময়সীমা বাড়ানো হচ্ছে না। চলতি আর্থিক বছর জুন অবধি নিয়ে যাওয়া হচ্ছে বলে এক ভুয়ো খবর চারদিকে ছড়ানো হয়েছে। এই খবর ‘‌মিথ্যে রটনা’‌ বলে ঘোষণা করল অর্থমন্ত্রক। মিডিয়ার মাধ্যমে এ সংক্রান্ত কিছু রিপোর্টও প্রকাশিত হয়েছিল। তাতেও উল্লেখ করা হয়েছিল, করোনা’র জেরে ভারতের অর্থনীতির ক্ষতি হয়েছে৷ তা সামাল দিতে আগামী আর্থিক বছর ১ এপ্রিলের বদলে শুরু করা হবে ১ জুলাই থেকে। অর্থাৎ চলতি আর্থিক বছরের সময়সীমা হয়ে দাঁড়াবে ১৫ মাস। অর্থমন্ত্রক জানিয়েছে, ‘বিভিন্ন ‌মিডিয়ার মাধ্যমে একটি ‘‌ভুয়ো খবর’‌ চারিদিকে প্রচারিত হয়েছে। বলা হয়েছে, চলতি আর্থিক বছর বাড়িয়ে জুন অবধি নিয়ে যাওয়া হবে। এটি ঠিক নয়৷ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে কিছু সংশোধন করা হয়েছে। ৩০ মার্চ সেই নোটিসটি প্রকাশ করে ভারত সরকার। সেই নোটিসের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনওভাবেই আর্থিক বছরের সময়সীমা বাড়ানো হচ্ছে না।’‌

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...