Tuesday, April 7, 2026

করোনা পরীক্ষার বুকিং শুরু অনলাইনে

Date:

Share post:

করোনা পরীক্ষার বুকিং শুরু হল অনলাইনে। দেশে প্রথম এই ব্যবস্থা আনল অনলাইন সংস্থা প্র্যাক্টো ।

বেঙ্গালুরুর ওই সংস্থা জানিয়েছে, থাইরোকেয়ারের সঙ্গে যৌথ ভাবে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। প্রাথমিকভাবে মুম্বইয়ে কাজ শুরু করেছে তারা। সংস্থা জানিয়েছে, সারা দেশেই পাওয়া যাবে এই কিট ।

এই পরীক্ষার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। পরীক্ষার অনুমতি ফর্মে ডাক্তারের স্বাক্ষর থাকতে হবে। থাকতে হবে রোগীর পরিচয় পত্র। লালারসের নমুনা গ্রহণ করারা সময় সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হবে। লালার নমুনা একটি ভাইটাল ট্রান্সপোর্ট মিডিয়ামে ভরে
থাইরোকেয়ারের পরীক্ষাগারে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষার এক থেকে দুদিনের মধ্যে প্র্যাক্টো ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...