Friday, March 20, 2026

“কবরস্থান নয়, শবে বরাতে বাড়িতেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান”, আবেদন মেয়রের

Date:

Share post:

নিজেকে বাঁচাতে। নিজের পরিবারকে বাঁচাতে। নিজের মহল্লাকে বাঁচাতে। সর্বোপরি নিজের দেশকে রক্ষা করতে এবছর কবরস্থান নয়, শবে বরাতে বাড়িতেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর আবেদন করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এক ভিডিও বার্তায় ফিরহাদ হাকিম বলেন, শবে বরাত
মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এক ধর্মীয় অনুষ্ঠান। মানুষ তাঁর পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে, স্মরণ করতে কবরস্থানে যান। প্রার্থনা করেন।

কিন্তু এবার গোটা পৃথিবী করোনা ভাইরাসের গ্রাসে। ব্যতিক্রমী নয় আমাদের দেশ কিংবা রাজ্য। আর করোনা থেকে মুক্তি পেতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। কারণ, করোনা নিজে থেকে মানুষের শরীরে সংক্রমণ করে না। নিঃশ্বাস ও ছোঁয়ার মধ্যে দিয়ে তা সংক্রমিত হয়। তাই এবার কবরস্থানে গিয়ে যাতে মানুষ শবে বরাত পালন না করেন। সেই অনুরোধই করেন ফিরহাদ হাকিম। কারণ, শবে বরাতকে কেন্দ্র করে কবরস্থানে একই জায়গায় অনেক মানুষের সমাগম হয়। ফলে এর মধ্যে কারও শরীরে যদি কোভিড-১৯ ভাইরাস থাকে, তা থেকে অন্যদের মধ্যেও সংক্রমণের আশঙ্কা থাকে। সেই কারণে এবার শবে বরাত প্রত্যেকের নিজের ঘরে বসে মনে মনে দোয়া করা উচিত। যাতে করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায়। এই ভাইরাস থেকে মুক্ত হওয়া যায়।

মেয়র আরও জানান, এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের যতগুলি কবরস্থান আছে সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কলকাতা সংলগ্ন যেসব কবরস্থান আছে সেটাও যাতে বন্ধ হয়ে যায় তা দেখার কথা বলেন তিনি। করোনাকে হার মানতে পারলে আবার শবে বরাত পালন করা যাবে। কিন্তু প্রথম শর্তই হলো মানুষকে করোনা থেকে বাঁচতে যা যা করার, তা করতে হবে।

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...