Saturday, June 27, 2026

১৯ মে পর্যন্ত বাড়তে পারে লকডাউন, নবান্নে সাংবাদিক বৈঠকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কতদিন চলবে লকডাউন? এই নিয়ে জল্পনা দেশ জুড়ে। এর মধ্যেই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, অনেকে বলছেন ৫৭ দিন পর্যন্ত লকডাউন করলে সেটা অনেক বেশি নিরাপদ। সেই হিসেব দেখলে লকডাউন ১৯ মে পর্যন্ত বাড়তে পারে। তবে এ বিষয়ে কেন্দ্রের তরফেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কিছু জানাচ্ছে, তার আগে বলাটা অসৌজন্যমূলক।

মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু এটা কেন্দ্রের সিদ্ধান্ত। সুতরাং এ বিষয়ে যা কিছু জানানোর কেন্দ্রীয় সরকারই জানাবে। তবে বিভিন্ন সূত্র মারফৎ, বিশেষজ্ঞদের পরামর্শের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী যা জেনেছেন, সেখানে ৫৭ দিনের কথাটা জানা যাচ্ছে। সেই অনুযায়ী দেখতে গেলে ১৮ মে পর্যন্ত বাড়তে পারে লকডাউন।
এর সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা ঠিক যে লকডাউন পরিস্থিতিতে সবারই অসুবিধে হচ্ছে। কিন্তু তাও খাদ্য, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় বস্তু সবকিছুই পাওয়া যাচ্ছে। এমনকী রাজ্যে পান, ফুল, মিষ্টি বিক্রির অনুমতিও দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে যদি লকডাউন মানলে, নিরাপদে থাকা যায়, সুস্থ থাকা যায়, করোনা যুদ্ধে জয়ী হওয়া যায় তাহলে সেটাই অনেক বড় বিষয়। তাতে আরও বেশ কিছুদিন যদি কষ্ট করতে হয় সেটা করতে হবে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...