Wednesday, June 24, 2026

সামাজিক দূরত্ব! ‘ অদ্ভুত ‘ শব্দ কোচবিহারের বাজারে

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বের হয়নি। সংক্রমণ এড়ানোর একটাই ওষুধ সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কোচবিহারের বাজারগুলিতে অন্য চিত্র। সামাজিক দূরত্ব শব্দটাই যেনো তাঁদের অজানা।

জেলা প্রশাসনের তরফে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারকে দুভাগ করে পুরনো পোস্ট অফিস পাড়ার মাঠে নিয়ে আসা হলেও উপচে পড়ছে ভিড়। সকাল হতে না হতেই প্রাথমিক সুরক্ষা কবজের বাইরে বেরিয়ে প্রচুর মানুষ আসছেন বাজার করতে। মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস তো অনেক দূরের কথা। প্রশ্ন করলে কেউ কেউ আবার সরাসরি বলছেন ” ঘুরতে এসেছি। ” কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানিয়েছেন, ” মানুষ সচেতন না হলে প্রশাসন কড়া পদক্ষেপ নিলে তার জন্য দায়ী হবে সাধারণ মানুষ। “

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...