Tuesday, March 31, 2026

সৌদি রাজপরিবারের ১৫০ সদস্যই করোনা আক্রান্ত!

Date:

Share post:

সামাজিক-আর্থিক ভেদাভেদ মুছে দিয়েছে কোভিড-১৯। বিশ্বের সর্বস্তরের মানুষই আজ করোনাভাইরাসের শিকার হচ্ছেন। যেমন, সৌদি আরবের রাজপরিবার। প্রবল প্রভাবশালী ও বিশ্বের অন্যতম ধনী সৌদি রাজপরিবারের ১৫০ জন সদস্য করোনা সংক্রমণের শিকার বলে জানা গিয়েছে। সৌদি রাজপরিবারের সদস্যদের রাজকীয় ব্যবস্থাপনায় চিকিৎসা হয় যে কিং ফয়জল স্পেশালিস্ট হাসপাতালে, সেখানে ভিআইপিদের চিকিৎসার জন্য ৫০০ বেড তৈরি রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রিয়াধের গভর্নর ও সৌদিরাজ সলমনের ভাইপো প্রিন্স ফয়জল বিন বন্দর বিন আবদুলাজিজ অাল সৌদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন কিং ফয়সল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ৮৪ বছর বয়সের সৌদির রাজা সলমন জেড্ডার কাছে এক দ্বীপের প্রাসাদে সম্ভবত কোয়ারানটিনে রয়েছেন। তাঁর ছেলে তথা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন কয়েকজন মন্ত্রীকে নিয়ে দেশের রাজধানী থেকে দূরে রয়েছেন। সবমিলিয়ে, করোনায় জেরবার খোদ সৌদি আরবের রাজপরিবারই।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...