Friday, March 27, 2026

করোনার জের, চিনা খাদ্যতালিকা থেকে বাদ পড়তে চলেছে কুকুরের মাংস

Date:

Share post:

উদ্ভট খাদ্যাভ্যাসে কিছুটা রাশ টানার চেষ্টা। করোনা বিশ্ব-মহামারী থেকে শিক্ষা নিয়ে চিনে এবার বন্ধ হচ্ছে কুকুরের মাংস বিক্রি। বাকি বিশ্বের মতো পোষ্য হিসেবেই কুকুরকে স্বীকৃতি দেবে চিন। এই সংক্রান্ত গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, ‘লাইভস্টক’ হিসেবে আর কুকুরকে গণ্য করা হবে না। অর্থাৎ প্রাণিসম্পদের তালিকা থেকে সরিয়ে কুকুরকে পোষ্য হিসেবে স্বীকৃতি দিতে চলেছে বেজিং।

এর আগে চিনের শেনজেন শহরে নিষিদ্ধ হয় কুকুর-বিড়ালের মাংস বিক্রি। শহরের একটি নির্দেশে বলা হয়েছিল, “পোষ্য প্রাণী হিসেবে কুকুর এবং বিড়ালের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বেশি। উন্নত দেশগুলিতে এমনকি হংকং এবং তাইওয়ানের মত দেশেও কুকুর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। মানব সভ্যতার চেতনার কথা মাথায় রেখে আমরাও কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করছি।”

সেই শেনজেন শহরের রাস্তাতেই এবার হাঁটল গোটা চিন। প্রসঙ্গত, চিনের হুবেই প্রদেশের উহানের বাজার থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। এই বাজারে নানা পশু থেকে, সাপ, ব্যাং, ইঁদুর, বাদুড়, প্যাঙ্গোলিন সহ বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি হয়। অনেকেই দাবি করেন ওইসব মাংস থেকেই ছড়িয়েছিল এই মারণ ভাইরাস।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...