Saturday, March 21, 2026

রাজাবাজার-গার্ডেনরিচ-একবালপুরে লকডাউনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে! রাজ্যপালকে অভিযোগ বিজেপির

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা ঠেকাতে যখন সারা দেশে লকডাউন মানা হচ্ছে, তখন ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ। এখানে চলছে দেদার হাট-বাজার। শুধু তাই নয়, দেশব্যাপী নিজামুদ্দিন ফেরতদের

চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু সেখান থেকে এ রাজ্যে যাঁরা ফিরেছেন, তাঁদের ধরা হচ্ছে না। আজ, শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে এমনই নালিশ জানালো বিজেপির এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়ের মতো শীর্ষ নেতারা।

রাজ্যপালের কাছে বিজেপির আরও অভিযোগ, কলকাতার
রাজাবাজার, নারকেলডাঙা, গার্ডেনরিচ, একবালপুরে লকডাউন বোঝাই যাচ্ছে না।

এখানেই সাধ নয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, করোনা সংক্রমণ নিয়ে রাজ্য যাবতীয় তথ্য গোপন করছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তথ্যের অমিল রয়েছে। করোনার মৃত্যুকে ডায়াবেটিক কিংবা নিউমোনিয়ায় মৃত্যু বলে দেখানো হচ্ছে। তাই রাজ্যপালের কাছে সেন্ট্রাল মনিটারিং কমিটি গঠন করার প্রস্তাব দেয় বিজেপি প্রতিনিধিদল।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...