Wednesday, April 8, 2026

লকডাউনে মানবিক দিকেও নজর রাখতে হবে, মোদির সঙ্গে বৈঠকে দাবি মমতার

Date:

Share post:

লকডাউন বাড়ানোর পক্ষে হলেও মানবিক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি মোকাবিলায় লকডাউন যদি বাড়ানো হয়, তাহলে যেন জীবন-জীবিকার মধ্যে সমতা বজায় রাখা হয়”। এখানে তিনি উল্লেখ করেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা। বলেন তাঁদের রুজি রোজগারে অত্যন্ত সমস্যা হচ্ছে। একইভাবে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরাও।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও কিছুদিন বন্ধ রাখা উচিত। একইসঙ্গে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখার বিষয়েও দাবি জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে অন্যান্য মুখ্যমন্ত্রীরাও লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই সওয়াল করেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে আরো দু সপ্তাহ বাড়ানো উচিত। তবে এ বিষয়ে দু-তিন দিনের মধ্যে গাইডলাইন তৈরি হবে। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন না মোদি।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...