Tuesday, April 7, 2026

করোনা মোকাবিলায় নিজের জেলার মানুষের পাশে প্রাক্তন হকি তারকা

Date:

Share post:

করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে চলছে দেশজুড়ে লকডাউন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২১ দিনের লকডাউন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে সমস্যায় পড়তে হয়েছে গরিব-দুঃস্থদের। এবার তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক সন্দীপ সিং। বর্তমানে হরিয়ানার ক্রীড়ামন্ত্রীও তিনি। কুরুক্ষেত্রের পেহোয়ার বিধায়ক। বাদবাকি আর পাঁচটা রাজ্যের মতো তাঁর রাজ্যেও চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রাক্তন হকি তারকা ব্যস্ত জনগণের কাছে খাদ্যসামগ্রী ও মাস্ক পৌঁছে দিতে।

তাঁর মতে জেলায় যাতে কেউ খালি পেটে না ঘুমোতে যায়। করোনা আক্রান্তরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায়।

তাঁর কথায়, “আমি ভারতীয়। আর ভারতীয়রা সব সময় সঙ্কটের সময় একে অন্যের পাশে থাকে। আমিও সেটাই করছি। আমার লক্ষ্য একটাই। আমার এলাকায় কেউ খালি পেটে ঘুমোতে যাবে না।” সন্দীপ আরো বলেন, “আমি চেষ্টা করছি যাতে কারও কোনও সমস্যা না হয়। খাদ্যসামগ্রী থেকে মাস্ক সবকিছুই পৌঁছে দিচ্ছি লোকেদের কাছে।”

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...