Saturday, June 27, 2026

কিসের সোশ্যাল ডিসট্যান্সিং? ধুমধাম করে জন্মদিনের কেক কাটলেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

লকডাউন-বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ ধুমধাম করেই নিজের জন্মদিন পালন করলেন  কর্ণাটকের এক বিজেপি বিধায়ক৷ এই বিধি লঙ্ঘন করার অপরাধে তাঁর হাজতে থাকার কথা৷ কিন্তু যেহেতু তিনি কেন্দ্রের এবং কর্ণাটকের শাসক দলের বিধায়ক, তাই পুলিশ ওদিকে নজর-ই দেয়নি৷

সোশ্যাল ডিসট্যান্সিং এবং লকডাউনের আবহে শুক্রবার কর্নাটকের ওই বিজেপি বিধায়ক শ’খানেক সর্মথকদের মধ্যে কেক কাটলেন৷ বিধায়কের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে৷ যদিও কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা অথবা দল হিসাবে বিজেপি এখনও ওই বিধায়কের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেনি৷ অভিযুক্ত এই বিজেপি বিধায়কের নাম এম জয়রাম। তিনি কর্নাটকের তুমাকুরু জেলার তুরুভিকেরে থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়কের জন্মদিন পালনের উৎসবে গাদাগাদি হয়ে জড়ো হয়েছেন শ’খানেক সমর্থক। তার মধ্যেই হাতে গ্লাভস পরে কেক কাটছেন বিধায়ক। সেখানে রয়েছে বাচ্চারাও। কারও মুখে মাস্ক নেই। কেক কাটার পর জয়রাম সমর্থকদের বিরিয়ানিও খাইয়েছেন বলে জানা গিয়েছে।

করোনা-কালে বিজেপি নেতাদের এ রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ এটাই প্রথম নয়। গত ১৫ মার্চ বেলগাভিতে এক বিজেপি নেতার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা নিজেই। সেখানেও আড়ম্বর ও জনসমাগমের খামতি ছিলো না৷ এই মুহূর্তে কর্নাটকেই করোনা- আক্রান্ত হয়েছেন ২০৭ জন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...