Saturday, April 4, 2026

করোনা পজিটিভ ২: কলকাতা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে বন্ধ রোগী ভর্তি

Date:

Share post:

রোগীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় এনআরএস এবং আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগ বন্ধ করে জীবানুমুক্ত করার কাজ করা হয়েছিল। এবার এই ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং এর প্রসূতি বিভাগে। ওই বিভাগের সন্তানের জন্ম দেওয়ার পরে মায়ের করোনা পজিটিভ ধরা পড়ে।  হাসপাতাল সূত্রে খবর, নারকেলডাঙার বাসিন্দা ওই মহিলার ভর্তির সময়ই শরীরের তাপমাত্রা বেশি ছিল। সন্তানের জন্ম দেওয়ার পরে জ্বরও আসে, সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। কোভিড-19 পরীক্ষার জন্য লালারসের নমুনা পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওই আতঙ্ক ছড়ায়। কারণ ওই প্রসূতি ছাড়াও ওখানে 12 জন প্রসূতি ভর্তি রয়েছেন। সঙ্গে রয়েছে তাদের সদ্যোজাতরাও। মহিলার সন্তানের কোভিড 19 পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করে পাঠানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় ওই ওয়ার্ডটি বন্ধ রেখে জীবাণুমুক্ত করার কাজ চলবে। যদিও স্বাস্থ্য ভবন সূত্রে সরকারিভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ওই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
ওই হাসপাতালের আরো এক স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজেটিভ বলে হাসপাতাল সূত্রে খবর। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কী পদক্ষেপ করা হবে? কোন কোন বিভাগ বন্ধ রাখা হবে? কাদের কাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...