Saturday, June 27, 2026

কোচবিহারে মাস্কের তাৎপর্য বোঝাচ্ছেন আইসি

Date:

Share post:

কারোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাস্তায় মাস্ক পরে না বেরোলে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। নতুন নির্দেশিকা অনুসারে মাস্ক পরা না থাকলে আইনি পদক্ষেপ করা হবে। এলাকায় এই বার্তাই দিয়েছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। সোমবার, কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব এলাকাবাসীকে বোঝান আইসি।

বাজারের সময় সোশ্যাল ডিস্ট্যান্স রক্ষা করা অন্যতম প্রধান কর্তব্য বলে জানান সৌম্যজিৎ রায়। সচেতনতাই সংক্রমণ রোধ করার হাতিয়ার। সেই কারণে সচেতনতা প্রচারের পথেই হাঁটছে কোচবিহার জেলা পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...